রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকালে পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সম্মেলনে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ১৪ দলের শীর্ষ নেতারা যোগ দিলেও আসেননি সংসদের বাইরে থাকা প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোর নেতারা। তবে এবার বিদেশের কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!জিএম কাদের, কাদের সিদ্দিকী ছাড়াও সম্মেলনে যোগ দিয়েছেন- জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুজিবুল হক চন্নু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ অনেকে।
এবারের জাতীয় সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নিচ্ছেন। এছাড়াও ডেলিগেট, বিভিন্ন দেশের কূটনীতিক, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আওয়ামী লীগের এ সম্মেলনে এসেছেন।
![]()