৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৭
শিরোনাম:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

আওয়ামী লীগের নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য পদে এসেছে নতুন এক মুখ। আর বাদ পড়েছে আগের কমিটির তিনজন। সভাপতিমণ্ডলী ১৭ সদস্যের মধ্যে এখনো দুটি পদ ফাঁকা রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে তাদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।

আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য পদ থেকে আগের কমিটির তিনজন বাদ পড়েছেন। তারা হলেন নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন ও আবদুল মান্নান। ফাঁকা তিনটি পদের মধ্যে এসেছেন নতুন এক মুখ। তিনি সাবেক ছাত্রনেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বাকি দুটি পদ এখনো ফাঁকা রয়েছে।

আওয়ামী লীগের কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন

সভাপতিমণ্ডলীর সদস্য 

বেগম মতিয়া চৌধুরী এমপি
শেখ ফজলুল করিম সেলিম এমপি
কাজী জাফর উল্লাহ
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি
পীযুষ কান্তি ভট্টাচার্য্য
মোস্তফা জালাল মহিউদ্দিন
ড. মো. আব্দুর রাজ্জাক এমপি
লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি
শাজাহান খান এমপি
জাহাঙ্গীর কবির নানক
আব্দুর রহমান
এএইচএম খায়রুজ্জামান লিটন
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম
অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি
সিমিন হোসেন রিমি

যুগ্ম-সাধারণ সম্পাদক
ড. হাছান মাহমুদ এমপি
মাহবুবউল আলম হানিফ এমপি
আ ফ ম বাহাউদ্দিন নাছিম
ডা. দীপু মনি এমপি

কোষাধ্যক্ষ
এইচ এন আশিকুর রহমান এমপি

সম্পাদকমণ্ডলী

অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক
ওয়াসিকা আয়শা খান এমপি

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
ড. শাম্মী আহমেদ

আইন বিষয়ক সম্পাদক

অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু

কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক
ফরিদুন্নাহার লাইলী

তথ্য ও গবেষণা সম্পাদক
ড. সেলিম মাহমুদ

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
আমিনুল ইসলাম

দপ্তর সম্পাদক
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

ধর্ম বিষয়ক সম্পাদক
অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা

প্রচার ও প্রকাশনা সম্পাদক
ড. আবদুস সোবহান গোলাপ এমপি

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক
দেলোয়ার হোসেন

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

মহিলা বিষয়ক সম্পাদক
জাহানারা বেগম

মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক
শামসুন নাহার চাঁপা

শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক
মো. সিদ্দিকুর রহমান

সংস্কৃতি বিষয়ক সম্পাদক
অসীম কুমার উকিল এমপি

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক
ডা. রোকেয়া সুলতানা

সাংগঠনিক সম্পাদক
আহমদ হোসেন
বিএম মোজাম্মেল হক
আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি
এস এম কামাল হোসেন
মির্জা আজম এমপি
অ্যাডভোকেট আফজাল হোসেন
শফিউল আলম চৌধুরী নাদেল
সুজিত রায় নন্দী

উপ-দপ্তর সম্পাদক
সায়েম খান

সদস্য
সদস্যদের নির্বাচিত করতে প্রেসিডিয়াম সভায় নির্বাচনের আয়োজন করা হবে।

প্রসঙ্গত, নতুন কমিটিতে টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন ওবায়দুল কাদের।

Loading