২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫২
শিরোনাম:

দীর্ঘ ২৩৭ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে পাঁচ শিক্ষার্থী কুয়াকাটায়

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৪ডিসেম্বর।। দীর্ঘ ২৩৭ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে পাঁচ শিক্ষার্থী সাগরকন্যা কুয়াকাটায় এসেছেন। এরা ফরিপুর সরকারি রাজেন্দ্রপুর কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ফরিপুর সাইক্লিষ্ট কমিউনিটি’র সদস্য।
শনিবার শেষ বিকালে তারা কুয়াকাটার সৈকতে পৌঁছান। এর আগে “শহরকে যানজট মুক্ত, শরীরকে রোগ মুক্ত, সাইকেল সবচেয়ে উপযুক্ত” শ্লোগানকে সামনে রেখে এই পাঁচ শিক্ষার্থী শুক্রবার সকাল সাড়ে ৭ টায় ফরিদপুর সদর থেকে রওনা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদের মধ্যে একজন সাইক্লিষ্ট বায়জিত বলেন, কুয়াকাটা পর্যন্ত সাইকেল চালিয়ে যাবেন এটা তাদের স্বপ্ন ছিল। তাই তারা সাইকেল নিয়ে বেড়িয়ে পরেন। দীর্ঘ ২৩৭ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে কুয়াকাটায় এসেছেন। পথিমধ্যে বরিশাল কিছুটা সময় বিরতি নিতে হয়েছে। এর পর তারা সরাসরি কুয়াকাটায় এসে পৌঁছায়। রাতে কুয়াকাটায় অবস্থান শেষে রবিবার ফের ফরিপুরের উদ্যেশে যাত্রা করবেন বলে তিনি জানিয়েছেন।

Loading