২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৭
শিরোনাম:

বিশ্ব ইজতেমায় নিরাপত্তায় থাকবে সাড়ে ৭ হাজার পুলিশ

টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া দুই পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে তুরাগ তীরের ইজতেমা মাঠে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম।

তিনি বলেন, এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার থেকে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া স্পেশালাইজড টিমসহ প্রতিটি খিত্তায় সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

পুলিশ কমিশনার বলেন, অন্য যেকোনো সময়ের থেকে এবার আরো সুশৃঙ্খলভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই পর্বের ইজতেমা আয়োজকদের মধ্যে মতপার্থক্য থাকলেও ইজতেমা আয়োজনে কোনো বিশৃঙ্খলা হবে না। প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং চারদিন বিরতির পর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Loading