৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৪
শিরোনাম:

ফ্রান্সের এক ফুটবলারকে গুলি করে হত্যা

কাতার বিশ্বকাপ ফাইনালের পর কেটে গিয়েছে এক সপ্তাহ। হারের ঘোর এখনও কাটেনি ফ্রান্সের। শুক্রবার (২৩ ডিসেম্বর) গুলি করে খুন করা হল ২২ বছর বয়সী এক ফুটবলারকে। ফ্রান্সের শহর মার্সেইয়ের একটি এলাকায় ওই ফুটবলারকে গুলি করা হয়েছে। তার নাম আদেল সান্তানা মেন্ডি। আনন্দবাজার

Thank you for reading this post, don't forget to subscribe!

গত জুনে ফ্রান্সের ঘরোয়া লিগের চতুর্থ ডিভিশনের ক্লাব ওবানিয়াতে যোগ দিয়েছিলেন আদেল। এর মধ্যেই তাকে খুন করা হল। তবে কী কারণে হত্যা করা হয়েছে, সেটা এখনও জানায়নি পুলিশ। তারা তদন্ত শুরু করেছে।

আদেলের ক্লাব ওবানিয়া সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছে, বিরাট একটা শূন্যস্থান তৈরি হল। আদেল বরাবর আমাদের একজনই থাকবে। ওর পরিবারকে সমবেদনা।

মার্সেইয়ের যুব অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন আদেল। তার পরে ইংল্যান্ডের ক্লাব ইস্টবোর্ন এবং ল্যাংনেতে খেলেছেন। এ ছাড়া অ্যান্ডোরার বেশ কিছু ক্লাবে খেলেছেন তিনি। আদেলর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই বিভিন্ন জায়গা থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

জন্ম ফ্রান্সে হলেও আদেলের বাবা-মা সেনেগালের। ফ্রান্সের ছোটখাটো ফুটবল ক্লাবেই এত দিন খেলতেন তিনি। স্বপ্ন ছিল বড় কোনো ক্লাবে খেলার।

Loading