৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৭
শিরোনাম:

নিজ খরচেই সন্দেহজনক বিদেশি যাত্রীদের কোয়ারেন্টিন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহ হলে সন্দেহজনক বিদেশি যাত্রীদের নিজ খরচেই কোয়ারেন্টিনে থাকতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাস্থ্যসচিব বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন বিএফ-৭ ছড়িয়েছে। এ অবস্থায় বিদেশ থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের স্ক্রিনিং জোরদার করা হয়েছে। যেসব দেশ থেকে সন্দেহজনক যাত্রী পাওয়া যাবে, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে থাকতে হবে। এ জন্য শিগগিরই হোটেল নির্ধারণ করে দেওয়া হবে।’

বিদেশি যাত্রীদের জন্য চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি নেওয়া আছে উল্লেখ করে আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে মহাখালীর কোভিড হাসপাতালে চীনের চার নাগরিককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।’

গতকাল সোমবার চীন থেকে আসা ১০৫ জন নাগরিকের মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়। বাকিরা বিভিন্ন স্থানে ছড়িয়ে যাওয়ায় শনাক্ত করা ‘কঠিন’ বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

এদিকে করোনার নতুন ধরনে আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টিনে থাকা চীনের চার নাগরিকের নমুনা এখন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। নমুনা পরীক্ষার ফলাফল পেতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

Loading