২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৪
শিরোনাম:

অর্গানিক এসোসিয়েশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বোপমা) এর সাংগঠনিক কাজে শৃংখলা ফিরিয়ে আনতে, সংগঠনকে ব্যবসায়িমুখী ও একটি সুষ্ঠু নির্বাচন করতে আগামী এক বছরের জন্য অত্র সংগঠনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বানিজ্য সংগঠন) এর স্বাক্ষরে বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সাদেক আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত মঙ্গলবার তিনি বোপমার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি দায়িত্ব নিয়ে প্রতিবেদককে বলেন, এর আগে আমি বারবিডার প্রশাসকের দায়িত্ব পালন করেছি, সেই অভিজ্ঞতার আলোকে বোপমার সদস্যদেরকে নিয়ে একটি স্বচ্ছ ভোটার লিস্ট করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্বভার বুঝে দেওয়া আমার প্রধান কাজ। আমি সংগঠনটাকে ব্যবসামুখী ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখার মতো স্টেজে আনতে সচেষ্ট থাকবে। বোপমার সকল সদস্যকে বলবো নিরাপদ কৃষি,খাদ্য ও পণ্য উৎপাদনকে একটি সেবাখাত হিসেবে নিতে। বোপমার আগামী নির্বাচনের আগ পর্যন্ত কোনো কর্মকান্ড প্রশাসকের অনুমতি ছাড়া না করতে ও প্রশাসক বা তার নিয়োগকৃত সম্পাদক ছাড়া অন্য কারো সাথে কোনো লেনদেন বা কর্ম সম্পাদন না করার অনুরোধ জানান তিনি।

Loading