৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৭
শিরোনাম:

মেট্রোরেলের যাত্রা শুরু, টিকিট কেটে প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী

প্রথম যাত্রী হিসেবে ঢাকার দিয়াবাড়ি স্টেশনে টিকেট কেটে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোতে ভ্রমণ শেষে আগারগাঁও স্টেশনে নামেন প্রধানমন্ত্রী। প্রথম যাত্রায় ট্রেনটি চালাচ্ছেন মরিয়ম আফিজা। ট্রেনে ওঠার আগে প্রধানমন্ত্রী গার্ডের ভূমিকায় অবতীর্ণ হয়ে সবুজ পতাকা দুলিয়ে মেট্রোরেলের যাত্রা শুরুর সংকেত দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৫২ মিনিটে আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রোরেল। ১০ মিনিট ১০ সেকেন্টে পৌঁছান আগারগাঁও মেট্রোরেল স্টেশনে।

প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে যাত্রী হিসেবে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। এছাড়া প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম, পোশাককর্মী, রিকশাচালক, সবজি বিক্রেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে সাধারণ যাত্রীরা মেট্রোরেলে চড়তে পারবেন। এর আগে বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট অবমুক্ত ও বৃক্ষ রোপন করেছেন প্রধানমন্ত্রী ।

বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা ১৫ নম্বর সেক্টরের খেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন। সুধী সমাবেশের শুরুতে সেখানে তিনি দেশের প্রথম মেট্রোরেল- এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

মেট্রো ট্রেন বাংলাদেশের প্রথম বিদ্যুৎচালিত ট্রেন। এটি চলবে সফটওয়্যারের মাধ্যমে, এক্ষেত্রেও বাংলাদেশে প্রথম। মেট্রোর টিকিট হচ্ছে বিশেষ এক ধরনের কার্ড, যাত্রীরা ভাড়া পরিশোধ করবেন এই কার্ড দিয়ে।

 

Loading