৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
শিরোনাম:

সুষ্ঠু ভোট হলে প্রতিটি নির্বাচনে জিতবে জাপা: চুন্নু

সুষ্ঠু ভোট হলে প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) জিতবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে, জাপা এখনো অনেক জনপ্রিয় রাজনৈতিক দল। সুষ্ঠু হলে প্রতিটি নির্বাচনেই লাঙ্গলের বিজয় সুনিশ্চিত।’

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ মঙ্গলবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাপাকে বেশি বিশ্বাস করে। মানুষের বিশ্বাস শুধু জাতীয় পার্টিই দেশে সুশাসন দিতে পারবে। ফলে এক বুক আশা নিয়ে তারা জাপার দিকে তাকিয়ে আছেন। আমরা গণমানুষের প্রত্যাশা পূরণ করতেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলব।’

জাপা ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন হাজী নাসির উদ্দিন সরকার, আব্দুস সাত্তার, এসএম হাশেম, মাহফুজ মোল্লা, মো. আসলাম, মোহাম্মদ আলী, ইব্রাহীম খান, আবুল বাশার, রফিকুল ইসলাম প্রমুখ।

Loading