২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৫
শিরোনাম:

মেট্রোরেল কার্ড হারিয়ে জরিমানা গুনলেন ইমরান

কার্ড হারিয়ে ১০০ টাকা জরিমানা গুনেছেন ইমরান হোসেন নোমান নামে একজন যাত্রী। তিনি ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞানের ছাত্র।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মেট্রোরেলের উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে আসার সময় স্টেশন থেকে কেনা কার্ডটি হারিয়ে ফেলেন। এ কারণে তাকে ৬০ টাকার টিকিটের জন্য ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা দিয়ে স্টেশনের ভেতর থেকে বাইরে আসেন তিনি।

ইমরান হোসেন রোমান ঢাকা পোস্টকে বলেন, আমি ৬০ টাকা দিয়ে টিকিট কেটে মেট্রোরেলের উত্তরা স্টেশন থেকে সর্বশেষ ট্রেনে আগারগাঁও স্টেশনে এসেছি।

তিনি বলেন, ট্রেন থেকে নামার সময় দেখি আমার টিকিটটি নেই, হঠাৎ আমি টিকিট কার্ডটি হারিয়ে ফেলেছি। এজন্য স্টেশন কর্তৃপক্ষ আমার কাছ থেকে জরিমানা নিয়েছে ১০০ টাকা।

ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ৬০ টাকার টিকিট কার্ড, জরিমানা নিতে পারে ৬০ টাকা, ১০০ টাকা এটা কীভাবে হয়। একজন ছাত্র হিসেবে আমার জন্য এটা অনেক বেশি।

আগারগাঁওয়ের স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রেজা ঢাকা পোস্টকে বলেন, কার্ড তৈরি করতে যে টাকা খরচ হয়েছে, আমরা যাত্রীদের কাছ থেকে সে পরিমাণ টাকা রাখছি। এক্ষেত্রে একক কার্ডধারী যাত্রীদের ১০০ টাকা করে জরিমানা করছি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উত্তরা স্টেশন থেকে মেট্রোরেলের যাত্রা শুরু হয়। আর সর্বশেষ দুপুর ১২টা ১০ মিনিটে যাত্রী নিয়ে আগারগাঁওয়ের উদ্দেশে মেট্রোরেল ছেড়ে যায়।

এ বিষয়ে উত্তরা উত্তর স্টেশনের দায়িত্বরত সহকারী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, মানুষকে মেট্রোর প্রসেস সম্পর্কে জানাতে, বোঝাতে একটু সময় লাগছে। ভেতরে ঢোকার পর টিকিট সংগ্রহের কাজ হয়েছে খুবই ধীরগতিতে। কারণ সব মানুষ এ বিষয়ে জানে না, অভ্যস্ত না। সে কারণেই বিলম্ব হয়েছে। এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Loading