২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৯
শিরোনাম:

নিকুঞ্জের সিটি সেন্টার কলেজে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ ভবনের ৯ তলায় সন্ধ্যায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, নিকুঞ্জ সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজে আগুন লাগার খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এখন আমাদের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি।

Loading