২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৬
শিরোনাম:

যে সব নোট নিচ্ছে না মেট্রোরেলের টিকিট মেশিন

মেট্রোরেলের টিকিট কাটার ইলেকট্রিক মেশিনে চাইলেই সব নোট ব্যবহার করা যাচ্ছে না। টিকিট কাটার সময় ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট মেশিনে দেওয়া যাবে না। এছাড়া দেওয়া যাবে না পুরনো কোনও নোট। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানান। বাংলাট্রিবিউন, কালবেলা

Thank you for reading this post, don't forget to subscribe!

এমএএন সিদ্দিক বলেন, আমরা মেশিনে কমান্ড দিয়ে রেখেছি ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহার করে টিকিট কাটা যাবে না। তবে এই দুটি নোট ছাড়া অন্য সব বাংলাদেশি নোট দিয়ে টিকিট কাটতে হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কেউ যদি পাঁচটি টিকেট কাটার জন্য মেশিনে টাকা দেন তাহলে তিনি ৫০০ টাকা দিতে পারবেন। সে ব্যবস্থাপনার জন্য টিকেট কাটার তিনটি মেশিনের একটিকে সেভাবে কমান্ড দিয়ে রাখা হবে। সেখান থেকে একাধিক টিকেট কাটতে হলে, মিনিমাম পাঁচটি টিকিট কাটতে হলে ৫০০ টাকা দিয়ে কাটা সম্ভব হবে।

তিনি আরও বলেন, অনেকেই পুরনো টাকা এবং ৫০০ বা এক হাজার টাকার নোট দিয়ে টিকেট কেনার কারণে মেশিনের সমস্যা দেখা দিয়েছে। আজ প্রথম দিন মেশিনের ত্রুটি সম্পর্কে আমরা অবহিত হয়েছি। কাল থেকে আমরা আবার এ বিষয়গুলো পর্যালোচনা করবো। তবে যারা ৫০০ ও ১০০০ টাকার নোট মেশিনে দিয়েছিল টিকেট পাননি তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, একক যাত্রার টিকিটের মূল্য ৬০ টাকা। যাত্রীরা ৫০০ ও ১০০০ টাকা নোট ছাড়া এবং পয়সা ছাড়া যে কোনও নোট দিয়ে একটি টিকিট মেশিন ব্যবহার করে কিনতে পারবে।

Loading