২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৬
শিরোনাম:

কলাপাড়ায় শীতার্ত মামুষের মাঝে কম্বল বিতরণ করেছেন এমপি মহিব

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : দক্ষিনের হিমেল হাওয়ায় স্থবিরতা নেমে এসেছে সাগর পাড়ের পটুয়াখালীর কলাপাড়ার শহর
থেকে গ্রামাঞ্চলে। ঠিক সেই মুহুর্তে শীতার্ত মামুষের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ
মো.মহিব্বুর রহমান মহিব এমপি। সেমাবার দুপরে তিনি উপজেলার টিয়াখালী ইউনিয়নের দুই শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরন করেন এবং তাদের খোঁজ খবর নেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় পৌর আওয়ামীলীগ সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক অধ্যাপক মো. ইসুব আলী, মাহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আ: মালেক আকন, টিয়াখালী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা:হাবিুরুর রহমান , সাধারন সম্পাদক গাজী হুমায়ন করিব, যুবলীগ নেতা রকি সহ আরো আনেকে উপস্থিত ছিলেন।

এম পি এর আগে পৌর সভা সহ লালুয়া, বালিয়াতলী ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন। এ কর্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Loading