২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৬
শিরোনাম:

সরকার বা দেশ নিয়ে অপপ্রচার করলেই ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশে অবস্থান করে কেউ দেশ বা সরকার নিয়ে অপপ্রচার চালালে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলোতে বলা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার চিন্তিত নয়। নির্বাচন নির্বাচনের নিয়মেই হবে। সময়মতো এবং সুষ্ঠুভাবে হবে। এখানে সব দল আসলে ভালো, কেউ না আসতে চাইলে না আসবে।

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটা পাগলা বলল ১০ ডিসেম্বরের পর নতুন সরকার হবে। পাগল ছাড়া এটা কেউ বিশ্বাস করে নাই। বাংলাদেশের মানুষ বোকা না।

Loading