৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৭
শিরোনাম:

বদ্ধ ঘরে মা-ছেলের লাশ, নিখোঁজ ছিলেন চারদিন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় তালাবদ্ধ ঘর থেকে এক নারী ও তার পাঁচ বছরের সন্তানের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, তারা দুইজন গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় এসিআই গেটের পেছনের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরে সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই নারীর নাম রুবিনা এবং তার ছেলের নাম জিহাদ। রুবিনা কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের সিরাজ মিয়ার কন্যা। তার স্বামী ঝুমন মিয়ার বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুর থানা এলাকায়।

সিরাজ মিয়া জানান, সাড়ে পাঁচ বছর আগে ঝুমনের সঙ্গে রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ওই বাড়িতে বসবাস করছিলেন। এটি তাদের নিজের বাড়ি। চারদিন আগে হঠাৎ রুবিনা ও তার ছেলে নিখোঁজ হয়। স্বজনরা তাদের বাড়ি গিয়ে ঘর ও গেট তালাবদ্ধ অবস্থায় পান। পরে আজ বিকেলে তার আরেক মেয়ে সেলিনা ঘরের তালা ভেঙে মা-ছেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, স্বজনদের কাছে খবর পেয়ে মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।

Loading