২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৬
শিরোনাম:

বিমানে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ ফ্লাইটে দুই যাত্রীর মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে শার্টবিহীন এক যুবককে বিমানের একই ফ্লাইটের সামনের সারিতে বসা অপর এক যাত্রীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে দেখা গেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভিডিও ক্লিপে দেখা যায়, ভাইরাল ওই ভিডিওতে শার্টবিহীন লোকটিকে বেশ বিরক্ত অবস্থায় কোনও বিষয়ে দ্বন্দ্ব বা আসন নিয়ে অন্য যাত্রীর সঙ্গে লড়াই করতে দেখা যাচ্ছে। একজন শার্টবিহীন যাত্রী ফ্লাইটের সামনের সারিতে বসা আরেক যাত্রীর সঙ্গে তুমুল তর্ক করছেন। এসময় শার্টবিহীন যাত্রীকে কাঁদতেও দেখা যাচ্ছে। একপর্যায়ে সামনে বসা যাত্রী তাকে চড় মারেন এবং লোকটি এতে আরও রেগে যায়। জবাবে শার্টবিহীন লোকটি তাকে লক্ষ্য করে ঘুষি মারেন। এ সময় অন্য সহযাত্রীরা হস্তক্ষেপ করার চেষ্টা করেন এবং তাকে সরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মারমুখী ওই যুবকটিকে এখনও শনাক্ত করা যায়নি। ভিডিওতে প্রথমে তাকে অন্য যাত্রীর কবল থেকে কিছু টেনে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। তবে তিনি তা করতে ব্যর্থ হলে ওই যাত্রী খুব রেগে যান এবং সামনে বসা যাত্রীর কাছ থেকে চড়ের শিকার হন।

এদিকে মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঘটনার তারিখ, ফ্লাইটের তথ্য ও মারামারির পেছনের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি দেখুন এখানে

Loading