২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৬
শিরোনাম:

নিয়ম ভঙ্গ করে ছাত্রলীগ নেতার বিয়ে, ছবি ভাইরাল

বাংলাদেশ ছাত্রলীগ উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন শাখার সভাপতি মো. আবু সায়েম খানের বিয়ে করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত কয়েকদিন বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে সমালোচনার ঝড় বইছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ছাত্রলীগ নেতা মো. আবু সায়েম খান উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালিবাড়ি গ্রামের আ. করিমের ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে থেকে জানা যায়, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দায়িত্ব গ্রহণের ৩৫ দিনের মধ্যে বিয়ে করেন তিনি। সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এনিয়ে সারা উপজেলায় চলছে নানা গুনঞ্জন। এছাড়াও ছাত্রলীগ নেতা মো: আবু সায়েম খান স্থানীয় মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ দাখিল মাদ্রাসার নিরাপত্তা কর্মি হিসেবে চাকুরী করছে।

ছাত্রলীগের গঠনতন্ত্রের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের বাংলাদেশ ছাত্রলীগের কোনো পর্যায়ের কমিটিতে স্থান পাওয়ার কোনো বিধান নেই। এছাড়াও ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর (গ) ধারা অনুযায়ী, বিবাহিত ব্যক্তি ছাত্রলীগের কমিটিতে স্থান পাবেন না এবং কমিটিতে ঢোকার পর বিয়ে করার অভিযোগ উঠলে পদ বাতিলের কথা বলা হয়েছে। গঠনতন্ত্রের ৫ এর গ ধারা মোতাবেক সরকারি বেসরকারি চাকরিতে থাকা কেউ সংগঠনটির সদস্যপদও পাবেন না। অথচ আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায়ও সভাপতি পদ পাওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে ছাত্রলীগের নেতাকর্মিদের মাঝে।

এর আগে গত ২৯ নভেম্বর ২০২২ইং তারিখে হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় সলঙ্গা থানা ছাত্রলীগ। দায়িত্ব পাওয়ার গত ৩ জানুয়ারি বিয়ে করেন তিনি। তাদের বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের নিকটজনসহ বন্ধুরা উপস্থিত ছিলেন। সেই বিয়ের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: আবু সায়েম খান এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান বাচ্চুকে মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ দাখিল মাদ্রাসার নিরাপত্তা কর্মি হিসেবে চাকুরীরত আবু সায়েমকে কিভাবে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বানানো হয়েছে জানতে চাইলে তিনি কোন জবাব দিতে পারেনি।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ বলেন, হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিয়ে করেছে ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করেছে আমি বিষয়টি অবগত হয়েছি। অভিযোগের পরিপেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Loading