২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৬
শিরোনাম:

কলাপাড়ায় মোটরসাইকেল চালক খুন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মো.বেল্লাল হোসেন গাজী (৪৫) নামের এক মোটরসাইকেল চালক
খুন হয়েছে। বুধবার দুপুর দেড় টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া এলাকার একটি খাল পাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

মৃত বেল্লাল পাশ্ববর্তী আমতলী উপজেলার ছুরিকাটা গ্রামের সফেজ গাজীর ছেলে। সে আমতলী-কুয়াকাটা রুটে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Loading