২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৬
শিরোনাম:

ভাড়া বাসায় প্রসাধনী কারখানর হিসাব রক্ষকের লাশ উদ্ধার.

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জে গজারিয়ায় রিমার্ক এইচবি লিমিটেড নামে একটি প্রসাধনী নির্মানাধীন কারখানার হিসাব রক্ষক সোহেল রানা (৩০) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহত সোহেল রানা টাঙ্গাইল জেলার কালীহাতি থানার জগরমান গ্রামের আব্দুল জলিলের ছেলে।সে ২০২২ সালের ২২জানুয়ারীতে উল্লেখিত কারখানায় হিসাব রক্ষক হিসাবে যোগদান করেন। গতকাল রোববার বিকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় নির্মানাধীনর
প্রসাধনী কারখানার সংলগ্ন আবু বক্কর সিদ্দিক মিযার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রোববার সকালে হিসাব রক্ষক সোহেল রানা কারখানা না আসায় তার সহকর্মীরা তার ভাড়া বাসায় যায়।
ভিতর থেকে দরজা বন্ধ থাকায় অনেক ডাকাডাকি পর সন্দেহ হলে বাহির হয়ে দ্বিতীয় তলা জানালা দিয়ে খাটের উপরে সোহেল রানা লাশ দেখতে পায় সহকর্মীরা।

পরে সংবাদ পেয়ে পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার ও প্রাথমিক সুরতহাল শেষে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার উপপরিদর্শক আল ইমরান।

Loading