৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
শিরোনাম:

ঢাবির হলের ‘শুভেচ্ছা ভোজ’ রাস্তায় ফেলে দিলেন ছাত্ররা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ‘শুভেচ্ছা ভোজের’ খাবার নষ্ট হওয়ায় তা রাস্তায় ফেলে দিয়েছেন ছাত্ররা। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

হল সূত্রে জানা যায়, বিজয় একাত্তর হল ট্রাস্ট ফান্ডের প্রভোস্ট গোল্ড মেডেল, প্রভোস্ট অ্যাওয়ার্ড ও বৃত্তি দেওয়ার অনুষ্ঠান উপলক্ষে গতকাল রাত সাড়ে আটটার দিকে বাটিতে করে খাবার বিতরণ করে হল প্রশাসন। এ বাটিতে ছিল পোলাও, মুরগির রোস্ট ও ডিম। বাটি খোলার পর খাবারে দুর্গন্ধ পান ছাত্ররা।

নষ্ট খাবার দেওয়ার প্রতিবাদে ছাত্ররা হলের দক্ষিণ পাশের বারান্দা দিয়ে আবাসিক শিক্ষকদের কোয়ার্টারে যাওয়ার রাস্তায় খাবারের বাটি ফেলে প্রতিবাদ জানান। এতে রাস্তাজুড়ে খাবার ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এ সময় ছাত্ররা ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিজয় একাত্তর হলের প্রভোস্ট আবদুল বাছির বলেছেন, ‘ছাত্রদের মধ্যে খাবার দেওয়ার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, তার অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। এটি খুবই দুঃখজনক। শিগগিরই আমরা শিক্ষার্থীদের মধ্যে পুনরায় খাবার বিতরণ করার উদ্যোগ নেব।’

Loading