২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৫
শিরোনাম:

কুয়াকাটায় ট্যুরিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পুলিশের মতবিনিময়

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ট্যুরিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে ট্যুরিষ্ট পুলিশের মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পর্যটন হলিডে হোমসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় পুলিশ সুপার আক্তারুজ্জামন, পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম ও কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারপ্রমুখ। এসময় টুরিজম ব্যবসায়ীরা কুয়াকাটা সমুদ্র সৈকতের নানা সমস্যা তুলেন। পরে অতিরিক্তি আইজিপি আইন শৃংখলা বিষয়ক সকল সমস্যা সামাধানের আশ্বান দেন এবং ব্যবসায়ীদের প্রতি পর্যটকদের সর্বোচ্চ সেবা দেয়া আহ্বান জানান।

Loading