৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৬
শিরোনাম:

৪ ফেব্রুয়ারি সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ

আগামী ৪ ফেব্রুয়ারি সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বিএনপির নেতৃত্বে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি। যমুনাটিভি, সমকাল

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সমাবেশ শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই ঘোষণা দেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আন্দোলন ধীরে ধীরে গড়ে তুলতে হয়। একদিনেই পরিবর্তন আসে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাঘে ধান খাওয়ার মতো স্বীকার করেছেন, র‍্যাব মানুষ মেরেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাবার্তা বলেছি, অবস্থা ঠিকঠাক হয়ে গেছে। এখন থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। আন্দোলনের অংশ হিসেবে একই ধরনের কর্মসূচি একাধিকবারও দিতে হয়।

বুধবার যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চ। ৪ ফেব্রুয়ারি হবে যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ১০ দফা দাবিতে এই যুগপৎ আন্দোলন করছে বিএনপি এ সমমনারা।

এর আগের কর্মসূচিতে যোগ না দিলেও বুধবারের সমাবেশে অংশ নেয় নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

Loading