২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৫
শিরোনাম:

বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়নে জড়িতদের শাস্তির
দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের সামরে সড়কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখা এ কর্মসূচিরর আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন কলাপাড়া শাখার সভাপতি শাকিরুল ইসলাম, সম্পাদক নোমান সিদ্দিকী,সহ-সভাপতি জাকারিয়া, দাওয়া সম্পাদক মো. শাওন তালুকদার প্রমুখ। বক্তারা চলতি বছরের শিক্ষা পাঠ্যক্রম ভুল তথ্য তথ্য দিয়ে সাজানো হয়েছে বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Loading