৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৫
শিরোনাম:

যাদের বৌ-বাচ্চা আছে তারা আমাকে মেসেজ দিবেন না: সুবহা

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবহা। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন এ নায়িকা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ফেসবুক স্ট্যাটাসে সতর্ক করে সুবহা লিখেছেন, যারা বিবাহিত, মানে যাদের বউ এবং বাচ্চা আছে, দয়া করে আমাকে ইনবক্সে মেজেস দিবেন না। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। নয়তো আমি আপনাদের বউদেরকে মেসেজের স্ক্রিনশট পাঠিয়ে দিব।

তিনি আরও লেখেন, বউ রেখে যারা নষ্টামি করে বেড়ায়, আমি তাদের প্রচন্ড ঘৃণা করি। এতই যদি ইচ্ছা থাকে তাহলে বউ মরার পরে, নয়তো ডিভোর্স দেওয়ার পরে প্রেম দেখাতে আসবেন।

নায়িকার ভাষ্য, আমার জীবনে এত অভাব আর ঠেকা নাই যে, বিবাহিত লোকদের সঙ্গে প্রেম করব। দুনিয়াতে অনেক সিঙ্গেল পোলাপান আছে।

Loading