২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২০
শিরোনাম:

ছাত্রলীগ কর্মীকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ায় ভিসির কক্ষে ভাঙচুর

ছাত্রলীগের একজন কর্মীকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে ভাঙচুর ও শাটল ট্রেন আটকে দিয়েছে শাখা ছাত্রলীগ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী উপস্থিত ছিল। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের `একাকার গ্রুপ‘ নিজেদের পছন্দের প্রার্থীকে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগে ৫৪১তম সিন্ডিকেট সভায় শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ায় উপচার্য কক্ষে ভাঙচুর করে এবং শাটল ট্রেন আটক দেয়। এসময় তারা শাটল ট্রেনের চালকের কাছ থেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে চাবি ছিনিয়ে নেয়।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড.শহীদুল ইসলাম বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য উপাচার্যের কক্ষের বারান্দায় ভাঙচুর চালিয়েছে। যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading