বিপিএলে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। সদ্যই ঘরের মাঠে নিজেদের মিশন শেষ করেছে তারা। প্লে-অফ পর্বের আগে ঢাকায় আরও দুটি লিগ ম্যাচ খেলবে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন দল। বিপিএলে শিরোপার স্বাদ না পাওয়া সিলেট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দলে আরও শক্তি বাড়াচ্ছে। তাই পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান এবং আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইবকে যুক্ত করেছে সিলেট ফ্রাঞ্চাইজি।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (১ ফেব্রুয়ারি) বিপিএলের নবম আসরে খেলার জন্য সিলেট স্ট্রাইকার্সে যোগ দেন পাকিস্তানি তারকা ক্রিকেটার মুহাম্মদ ইরফান এবং আফগানিস্তানের গুলবাদিন নায়েব। দুজনের একসঙ্গে তোলা ছবি দিয়ে সিলেট ক্যাপশনে লিখেছে, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতি আরো শক্তিশালী করে তুলবে দলকে। বেলা গড়াতে ইরফান টুইটারে বিমান থেকে তোলা ছবি দিয়ে বাংলাদেশে রওনা দেওয়ার খবর জানান ভক্তদের। প্লেয়ারস ড্রাফট থেকে গুলবাদিনকে দলে ভেড়ায় সিলেট। আর টুর্নামেন্টের মাঝে সরাসরি চুক্তিতে ইরফান নাম লেখান মাশরাফী বিন মোর্ত্তজাদের দলে।
এবার ফর্মে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮টিতেই জিতেছে সিলেট। ফলে ৯ ম্যাচে ৬ জয় তোলা ফরচুন বরিশালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে অবস্থান করছে মুশফিক-রুবেল হোসেনরা।
সিলেট স্টাইকার্স দল:
সরাসরি চুক্তিতে: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), মোহাম্মদ ইরফান (পাকিস্তান)।
ড্রাফট থেকে দেশি: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব।
ড্রাফট থেকে বিদেশি : টম মুরস, গুলবাদিন নাইব।
![]()