২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৩
শিরোনাম:

আশাশুনিতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় মাহিন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টায় গোয়ালডাঙ্গা টু প্রতাপনগর সড়কের গোয়ালডাঙ্গা সত্যরঞ্জন মন্ডলের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। সারজমিন ঘুরে জানা গেছে, গোয়ালডাঙ্গা গ্রামের রঞ্জন পাগলের স্ত্রী পূর্মিলা মন্ডল (৫০) বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সত্যরঞ্জন মন্ডলের বাড়ির সামনে পৌঁছালে রাস্তার দুই ধার দিয়ে দুইটা মাহিন্দ্র ট্রাক্টর ক্রসিং করতে গেলে। পিছন দিক থেকে আসা একই গ্রামের শামসুর গাজীর ছেলে নাসির গাজীর মাহিন্দ্র ট্রাক্টরের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পূর্মিলা মন্ডলের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, পুলিশ পাঠানো হয়েছিল সেখান থেকে একটি মহেন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখা হবে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!