৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৫
শিরোনাম:

মেডিকেল ভর্তি পরীক্ষা হবে ১০ মার্চ

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে।বুধবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক আবুল বাশার মো. জামাল এ তথ্য জানিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ওইদিন সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা। ১০ হাজার ৮৩৯টি আসনের জন্য অনলাইনে শিক্ষার্থীরা ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন। শুক্রবার বা শনিবারের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি জানান, এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি প্রক্রিয়া আগের মতই থাকবে। সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ভর্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।

প্রসঙ্গত, দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে এ সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।

২০২২ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়েছিল ১ এপ্রিল। পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৩ জনের বেশি।

Loading