৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫০
শিরোনাম:

স্বামীর বিরুদ্ধে মামলা তুলে ঘরে ফিরলেন সারিকা

গেল বছর পরিবারের সম্মতিতে বিয়ে করেছিলেন ব্যবসায়ী জিএস বদরুদ্দিন আহমেদ রাহীকে। শুরু করেন সংসারও। কিছুদিন যেতে না যেতেই যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন রাহী। একসময় আর সহ্য করতে না পেরে স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে মামলা দায়ের করেন অভিনেত্রী সারিকা সাবরিন। বিয়ের নয় মাসের মাথায় ভাঙ্গতে বসে তাদের সংসার।

Thank you for reading this post, don't forget to subscribe!

অবশেষে সব অভিযোগ ও মামলা তুলে নিয়েছেন অভিনেত্রী। ক্ষমা করে দিয়ে স্বামীর ঘরে ফিরে গেলেন তিনি। যদিও কিছুদিন আগে সারিকা বলেছিলেন, কোনো নির্যাতনকারীর সঙ্গে এক ছাদের নিচে থাকা সম্ভব না। ভাঙ্গা সম্পর্ক আর জোড়া লাগবে না।

স্বামীর ঘরে ফিরে যাওয়া প্রসঙ্গে সারিকা বলেন, আমাদের বিষয় নিয়ে দুই পরিবার একসঙ্গে বসেছিল। সেখানে রাহী ক্ষমা চেয়েছে। সে একসঙ্গে থাকার কথা বলেছে। আর আমি তো তাকে ভালোবাসি। এ কারণে তাকে ক্ষমা করে দিয়েছি। মামলাও তুলে নিয়েছি।

তিনি আরও বলেন, বিচ্ছেদ ভালো কিছু নয়। আমাদের সুন্দর সমাধানে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির মানুষ। এখন একসঙ্গে থাকার চেষ্টা করছি। বর্তমানে আমি ওদের বাসায়ই আছি।

সারিকার এটি প্রথম সংসার নয়। এর আগে ২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর বিনোদন অঙ্গন থেকে বিরতিও নিয়েছিলেন। সেই সংসারে এক কন্যাসন্তানের মা হন তিনি। ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ব্যবসায়ী রাহীকে বিয়ে করেন এই অভিনেত্রী।

 

Loading