৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

গজারিয়ায় প্রাথমিক শিক্ষা পদক  প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেয়ামুল হক নয়ন গজারিয়া প্রতিনিধি: গজারিয়ায় প্রাথমিক শিক্ষা পদক  ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮৭ টি প্রাথমিক বিদ্যালয়ের চারটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গুলোতে একযোগে উৎসব মুখর পরিবেশে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গত (৮ ফেব্রুয়ারী) বুধবার উপজেলার ভবেরচর ইউনিয়ন সহ চারটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ৫০ ও ১০০ মিটার দৌড়, উচ্চ ও দীর্ঘ লাফ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয়ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ নেয়।
বুধবার সকালে ভবেরচর সহ উপজেলার চারটি ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  স্কুলের সকল শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে। তাদের প্রতিযোগিতা দেখতে ভবেরচর স্কুল মাঠে ভিড় করেছে অভিভাবকসহ স্থানীয়রা। বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা হয়।
এসময় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোহাম্মদ লিটন, ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আবুল হোছেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা আক্তার, উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
স্কুল ভিত্তিক প্রতিযোগিতা শেষে একই নিয়মে ইউনিয়ন পর্যায়ে প্রথম হওয়া শিক্ষার্থী উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম জানান, শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতা তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!