৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

চুরির অভিযোগে তিন শিশুকে নির্যাতন: আগাম জামিন পেলেন আড়াইহাজার পৌর মেয়র

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চুরির অপবাদে তিন শিশুকে গ্রামে ঘোরানোর পর দুই শিশুর চুল কেটে দেওয়ার ঘটনার মামলার প্রধান আসামি গোপালদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সিকদার হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তাকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বিষটি নিশ্চিত করেছেন।

গত ৬ ফেব্রুয়ারি হাত বেধে তিন শিশুকে নির্যাতনের অভিযোগ উঠে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার মেয়র হালিম শিকদারের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামচন্দ্রদী গ্রামের জাহাঙ্গীরের ছেলে ও গোপালদী মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ (১০)। হাসানের ছেলে ও রামচন্দ্রদী মাদরাসার হেফজ বিভাগের ছাত্র সিয়াম (৮)। আর জজ মিয়ার ছেলে একই মাদরাসার শিক্ষার্থী আফরীদ (৮)। তারা সকালে মক্তব থেকে যাওয়ার পথে গোপালদী পৌর মেয়র হালিম সিকদারের মালিকানাধীন সিকদার সাইজিংয়ের সামনে থেকে পড়ে থাকা কয়েকটি নাটবল্টু নিয়ে খেলছিল। এ সময় মেয়র তার লোকজন দিয়ে তাদের ধরে এনে হাত বেঁধে দুই ঘণ্টা আটক রেখে মারধর করেন। পরে রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে এনে তাদের মাথার চুল কেটে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

Loading