৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৫
শিরোনাম:

মধ্যরাতের পার্টিতে বেসামাল অজয়কন্যা

বলিউড তারকা অজয় দেবগন ও কাজল দম্পতির মেয়ে নায়সা দেবগন। মা-বাবার মতো সিনেমায় আসার ইচ্ছে থাকলেও এখনো পা রাখেননি শোবিজে। কিন্তু নিয়মিতই আলোচনায় থাকছেন তিনি। তার গায়ের রঙের পরিবর্তন ও ব্যক্তিগত জীবন নিয়ে বারবারই শিরোনাম হচ্ছেন তিনি। এবার মধ্যরাতে বন্ধুদের সাথে পার্টি করে ফের সমালোচনার জন্ম দিলেন এই তারকা কন্যা। বলিউড হাঙ্গামা

Thank you for reading this post, don't forget to subscribe!

সাম্প্রতিক সময়ে নায়সা যতবার ভাইরাল হয়েছেন তার বেশিরভাগই মধ্যরাতের পার্টিকেন্দ্রিক বিষয়ে। এর মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে আরেকটি ভিডিও। সেখানে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা সামনে থেকে লোকজন সরিয়ে দিচ্ছেন। তার পেছনে হেটে আসছেন নায়সা দেবগন। হালকা গোলাপি রঙের শর্ট ড্রেসে তিনি বেসামাল ভঙ্গিতে হেটে আসছেন। তাকে দেখলে সহজেই অনুমান করা যায়, তিনি মোটেও স্বাভাবিক অবস্থায় নেই। কখনো কখনো এদিক ওদিক হেলে পড়তেও দেখা গেছে তাকে।

তার এমন বেসামাল অবস্থা দেখে লোকজন এগিয়ে আসছেন তার দিকে। এ অবস্থায় দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন এই তারকা কন্যা। এই ভিডিও ইন্টারনেটে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নেট ঘেটে দেখা যায় ঐ ভিডিওর নিচে একজন লিখেছেন, ‘বাবা-মায়ের শিক্ষার অভাবে এরা নষ্ট হয়ে যাচ্ছে।’। আরেকজন লিখেছেন, ‘দুদিন পর এই মেয়েও নায়িকা হবে। তাকে লাখ লাখ মানুষ অনুসরন করবে! এদের কাছ থেকে তারা কী শিখবে?’ এমন হাজারো মন্তব্যের মাধ্যমে কটাক্ষ করা হয়েছে নায়সাকে।

এর আগে গত ডিসেম্বরেও তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানেও দুই ছেলে বন্ধুর সাথে মাতাল অবস্থায় ক্যামেরাবন্দি হতে দেখা গেছে তাকে।

Loading