২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১১
শিরোনাম:

পুলিশের ৭ অতিরিক্ত আইজি ও ৭ ডিআইজিকে বদলি

পুলিশের ৭ অতিরিক্ত আইজি এবং ৭ ডিআইজিকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

অতিরিক্ত আইজিপি পদমর্যাদার সাত কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়। তাদের মধ্যে- মো. হুমায়ন কবির ও জামিল আহমদকে পুলিশ সদরদপ্তরে, ওয়াই এম বেলালুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি এবং মীর রেজাউল আলমকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে সারদার প্রিন্সিপাল আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশের প্রধান এবং হাইওয়ে পুলিশের মল্লিক ফখরুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর করা হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে ডিআইজি (উপ-মহাপরিদর্শক) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বদলি কর্মকর্তাদের মধ্যে- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদকে এন্টি টেররিজম ইউনিটে, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মহা. আশরাফুজ্জামানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. মাহবুবুর রহামান ভূইয়াকে রেলওয়ে পুলিশে, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি), রেলওয়ে পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে পুলিশ সদরদপ্তরের ডিআইজি এবং ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে সিলেট মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে।

Loading