৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

কলাপাড়ায় বাজার তদারকীমূলক অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ৮ ব্যবসায়ীকে অর্থদন্ড

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বাজার তদারকীমূলক অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত পৌরশহরে বিভিন্ন মুদিমনোহরী এবং কসমেটিকসের দোকানে এ অভিযান চালানো হয়। আমিদানী নিষিদ্ধ পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে আট ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা
করেছেন। অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের সহকারি পরিচালক মো.শাহ্ধসঢ়; শোয়াইব মিয়া। এর আগে তিনি সতর্কতামূলক প্রচার ও লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা স্যানিটারী
ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃরাল চন্দ্র দেবনাথ ও কলাপাড়া থানা পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের সহকারি পরিচালক মো.শাহ্ধসঢ়; শোয়াইব মিয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৮ ও ৪৫ ধারা মোতাবেক ওইসব ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading