৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৭
শিরোনাম:

ইনজেকশন দিয়ে শরীর বড় করার অভিযোগে যা বললেন হানসিকা

শিশু শিল্পী হিসেবে শোবিজে পা রেখেছিলেন ভারতীয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। খুব অল্প বয়সেই তিনি পুর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে হাজির হয়েছেন পর্দায়। সেসময় গুঞ্জন ছিলো হানসিকাকে পরিপূর্ণ নারী করতে তার মা তাকে শরীর দ্রুত বৃদ্ধি করার হরমোনাল ইনজেকশন দিয়েছিলেন। সে বিষয়ে এবার মুখ খুললেন তিনি। হিন্দুস্তান টাইমস

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে রিয়েলিটি শো, ‘লাভ শাদি ড্রামা’। শো’টি মূলত হানসিকার প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে নির্মাণ করা হয়েছে। এই শোয়ের মাধ্যমে এই অভিনেত্রী ও তার স্বামী সোহেল কাঠুরিয়ার বিরুদ্ধে আসা কিছু অভিযোগেরও জবাব দেওয়া হয়েছে।

এই শোয়ে হরমোনাল ইনজেকশনের প্রসঙ্গে হানসিকা বলেন, ‘একজন তারকা হওয়া অনেক কঠিন বিষয়। আমার বয়স যখন আট বছর তখনি আমি পূর্ণাঙ্গ অভিনেত্রী হয়েছিলাম। মানুষ আমার মায়ের বিরুদ্ধে আমাকে হরমোনাল ইনজেকশন পুশ করার অভিযোগ তুলতো। এই গুজবগুলো আমাদের খুব কষ্ট দিয়েছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। মানুষ কিভাবে এসব বলতে পারে?’

এই প্রসঙ্গে হানসিকার মা বলেন, ‘যদি এটা সত্যি হয় তাহলে আমি অবশ্যই টাটা, বিড়লা কিংবা কোনো কোটিপতির চেয়েও ধনী হতাম। দেখেই অবাক লাগে মানুষ এগুলি কীভাবে লেখে! ওদের মগজ বলে কোনও বস্তু আছে? আমরা পাঞ্জাবি মানুষ, আমাদের মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়।’
বান্ধবী রিঙ্কির সংসার ভেঙে সোহেল কাঠুরিয়াকে বিয়ের করার অভিযোগে হানসিকা বলেন, ‘একজন তারকা হওয়ার মূল্য তো দিতেই হবে।

অনেকে সোহেলের ঘর ভাঙার জন্য আমাকে দায়ী করেছেন। কিন্তু আমি কিছুই করিনি। পাবলিক ফিগার হওয়ার কারণে আমাকে দোষ দিয়ে ভিলেন করা হয়েছে।’

Loading