৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৬
শিরোনাম:

নেটওয়ার্ক ফিরছে গ্রামীণফোনে

ধীরে ধীরে নেটওয়ার্ক ফিরে পাচ্ছেন গ্রামীণফোন ব্যবহারকারীরা। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ অধিকাংশ গ্রামীণফোন ব্যবহারকারী অভিযোগ করেন তাদের ফোনে নেটওয়ার্ক চলে গেছে। ফলে কল আদান-প্রদান করতে অসুবিধায় পড়েন।

Thank you for reading this post, don't forget to subscribe!

খোঁজ নিয়ে জানা যায়, ফাইবার অপটিক্যাল ক্যাবল কাটা পড়ায় গ্রামীণফোন নেটওয়ার্কে বিভ্রাট দেখা দেয়। সারা দেশের অধিকাংশ ব্যবহারকারীর ফোনে গ্রামীণফোন সিম থেকে নেটওয়ার্ক শূণ্য দেখায়।

বর্তমানে দেশে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৯১ লাখ। এদের বেশিরভাগের ফোনেই সকাল থেকে নেটওয়ার্ক পাচ্ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেছেন।অপারেটরটি জানিয়েছে ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়ায় নেটওয়ার্ক বিভ্রাট তৈরি হয়েছে।

গ্রামীণফোন তাদের ফেসবুক পেজে এক নোটিশে জানিয়েছে, ‘ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

একই কথা জানালেন অপারেটরটির জনসংযোগ কর্মকর্তাও। গ্রামীণফোনের কমিউনিকেশন্স ম্যানেজার মোহাম্মদ হাসান বলেছেন, ফাইবার অপটিক ক্যাবলে বিঘ্ন ঘটায় গ্রাহকরা সাময়িকভাবে কল করতে অসুবিধায় পড়েছেন। শিগগিরই এই সমস্যার সমাধান হচ্ছে।

এদিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিআরটিসি) জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন খানও গ্রামীণফোনের অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ার বিষয়টি স্বীকার করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি গ্রামীণফোনকে দ্রুত নেটওয়ার্ক পুনর্বহাল করতে নির্দেশ দেয়। দেশজুড়ে গ্রামীণফোন ১৯ হাজারের বেশি ফোরজি টাওয়ার দিয়ে সেবা প্রদান করছে।

Loading