৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫১
শিরোনাম:

নেইমারের প্রাক্তন প্রেমিকা এখন বলিউডে

কিউবান মডেল ও নৃত্যশিল্পী নাতালিয়া বারুলিস ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের প্রেমের পর আলোচনায় এসেছিলেন। সেই প্রেম ভেঙে গেছে অনেক আগেই। তিনি এখন বলিউডের অভিনেত্রী হতে ভারতে অবস্থান করছেন। আপাতত তার সব মনোযোগ বলিউডে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করায়। গণমাধ্যমে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন। বম্বে টাইমস

Thank you for reading this post, don't forget to subscribe!

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই মডেল এবারই প্রথমবারের মতো ভারতে এসেছেন। তিনি জানিয়েছেন, এখন হিন্দি ভাষা রপ্ত করছেন, কত্থক নাচের প্রশিক্ষণও নিচ্ছেন তিনি। পাশাপাশি অভিনয়ের জন্য শর্ট কোর্স করছেন নাতালিয়া।

গণমাধ্যমে নাতালিয়া বলেন, ‘আমি বরাবরই ভারতে আসতে চেয়েছি, ভারতীয় সংস্কৃতি ভালো লাগে। এ দেশের মানুষ, বলিউড সবকিছু। হতে পারে আমি এখানেও কোনো কাজে যুক্ত হব। মনে হয় না বলিউডে এখনো কোনো লাতিন অভিনেত্রী আছেন। বলিউডের এ ধরনের কাউকে দরকার। তাই হিন্দি সিনেমায় অভিনয়ের জন্যও নিজেকে প্রস্তুত করছি।

নাচ, মডেলিং ছাড়াও ডিজে র‌্যাপার হিসেবে কাজ করেন নাতালিয়া। ভারতে আসার আগে তিনি নিয়মিতই হিন্দী সিনেমা দেখতেন। এ প্রসঙ্গে এই মডেল বলেন, ‘বলিউড সিনেমা আমি খুব উপভোগ করি। ক্যাটরিনা কাইফের বড় ভক্ত আমি, তিনি আমার আদর্শও বটে। আশা করি, কখনো তার সঙ্গে দেখা হবে। এ ছাড়া আমি সালমান খানকে পছন্দ করি। বলতে পারেন হলিউড তারকাদের চেয়ে বলিউড তারকাদেরই আমার বেশি পছন্দ।’

নেইমারের সঙ্গে প্রেম প্রসঙ্গে নাতালিয়া বলেন, ‘কেবল নেইমারের সাবেক প্রেমিকা হিসেবে পরিচিত হতে চাই না। আমি এখন সিঙ্গেল, সম্পর্কের চেয়ে কাজ নিয়েই বেশি ভাবছি।

আমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হলো তার প্রেমিকা হিসেবে পরিচিতি পাওয়া। সে এতটাই বিখ্যাত যে আমার প্রতিভা ঢাকা পড়ে যায়। আমি কারও সাবেক প্রেমিকার চেয়ে বেশি কিছু, কিন্তু আমাকে সেভাবেই তকমা দেওয়া হয়। চেষ্টা করছি এটা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার। সেই সময়টা এখনো আসেনি, শিগগিরই আসবে। সে মানুষ হিসেবে অসাধারণ। তবে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল মাত্র কয়েক মাস।’

Loading