৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৫
শিরোনাম:

কলাপাড়ায় মহিলা আওয়াামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ৭ টায় দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের
আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মুহিব্বুর রহমান মহিব এমপি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব বিলকিস জাহান, পৌরসভার প্যানেল মেয়র মো.হুমায়ুন কবির প্রমূখ। এসময় উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading