৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

কুয়াকাটায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কুয়াকাটার অদূরে খাজুরা নামক এলাকায় তানিয়া (১৪) নামের এক শিক্ষার্থী
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত তানিয়া কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী এবং খাজুরা এলাকার মো.কবির হোসেনের মেয়ে। জানা গেছে, সবার অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দড়জা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন। তবে কি করানে সে এমন পথ বেছে নিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

Loading