‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩’ উপলক্ষে বুধবার (১ মার্চ) সকালে ১০টায় পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠান শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
Thank you for reading this post, don't forget to subscribe!এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরা যাচ্ছে না তা নয়, অনেক জঙ্গিকে ধরেছি। অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি।
জঙ্গি উত্থান ও তৎপরতা রোধে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কিন্তু জঙ্গিদের মূলোৎপাটন করে নিঃশেষ করে দিতে পারিনি। তবে আমরা সবকিছু কন্ট্রোলে (নিয়ন্ত্রণ) নিয়ে এসেছি। আমাদের নিরাপত্তা সংস্থা, বিশেষ করে পুলিশ, র্যাব ভালো কাজ করছে বলেই সবকিছু কন্ট্রোলে আছে। সন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করার চেষ্টা হয়েছিল। তবে সবকিছু আমরা কন্ট্রোলে নিয়ে এসেছি।
আসন্ন জাতীয় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন এলে সবার মধ্যে উৎসুক দৃষ্টি থাকে। সেই সময় সব রাজনৈতিক দল তাদের মতামত, চিন্তা নিয়ে কাজ করেন। সামনে নির্বাচন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়নি। সবাই কাজ করছেন। আমার মনে হয় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কোনো কারণ নেই।
![]()