২১ ফেব্রুয়ারি স্বামী রাজ চক্রবর্তীর ঠোঁটে ঠোঁট রেখে ছবি তুলেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সামাজিক মাধ্যমে সে ছবি পোস্ট করার পরই মুহূর্তের ভেতর ভাইরাল হয়ে যায়। আর তাতেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তারা। এছাড়া রাজের রাজনৈতিক পদক্ষেপ ও ছেলে ইউভানকে নেট দুনিয়ায় আনা নিয়েও কটাক্ষের শিকার হতে হয়েছে তাদের। এবার সেই বিতর্কের উত্তর দিয়েছেন শুভশ্রী। হিন্দুস্তান টাইমস
Thank you for reading this post, don't forget to subscribe!পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী বলেন, ‘যারা ট্রোল করেন, তাদের কোনও অস্তিত্বই আমাদের কাছে নেই। আমরা আমাদের মতো করে কাজ করি। আর আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই।’
রাজের রাজনিতী ও ছেলে ইউভান প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর থেকেই কিছু লোক নানান কিছু নিয়ে সমালোচনা করছেন। তবে আমি এবং আমার পরিবার ভীষণ ইতিবাচক চিন্তাভাবনায় বিশ্বাসী। তাই সমালোচনায় কান দিই না। কর্মফলে বিশ্বাস করি। আমরা জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করি।’
![]()