৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৪
শিরোনাম:

চলমান আন্দোলনে সফল হতে প্রতিটি নেতাকর্মীকে যোদ্ধা হতে হবে: নিপুণ রায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলন সংগ্রামে সফল হতে গেলে আমাদের প্রতিটি নেতাকর্মীকে যোদ্ধা হতে হবে বলে মন্তব্য করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (৪ মার্চ) খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুলের সামনে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথা বলেন।

সমাবেশ শেষে খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করে। পরে তারা দুই কিলোমিটার পথ অতিক্রম করে খিলক্ষেত নামাপাড়ার পানির ট্যাংক এলাকায় গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ করে।

সমাবেশে খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য শাহীনুর রহমান মারফত প্রমুখ।

Loading