৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৫
শিরোনাম:

শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ

বৃহস্পতিবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সংশিষ্ট সূত্র গণমাধ্যমকে জানায়, শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। নিয়মানুযায়ী এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এটি চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করবে সরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

আবারো খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ছে। গত ৬ মার্চ পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। চলতি মাসের ২৪ তারিখ বর্তমান মুক্তির মেয়াদ শেষ হবে।

উল্লেখ্য, ২০২০ সালে দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে সরকারের নির্বাহী আদেশ মুক্তির মেয়াদ বাড়ানো হয়।এর আগে গত রোববার আইনমন্ত্রী আনিসুল হক জানান, পরিবারের আবেদন পেলে তারা তা বিবেচনা করবেন।

Loading