কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ০৯ মার্চ।। পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতিক) ৮ কর্মী আহত হয়েছে। বৃহস্পিতবার দুপুরে ডালবুগঞ্জ ইউনিয়নের মোনসাতলী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শাহানারা (৪৮) ও মুক্তা (৪৬) কে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!স্থানীয় সূত্রে জানা যায়, বেলা এগারোটার দিকে ঘোড়া প্রতিকের ওয়ালিয়ুল ইসলাম নান্নু তার কর্মীদের নিয়ে মোনসাতলী গ্রামে প্রচারনায় নামেন। এ সময় ঘোলেরপাড় নামক এলাকায় পৌছলে আওয়ামী সমর্থিতরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে নারী সহ তাদের ৮ কর্মী আহত হয়। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ
বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।
![]()