৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪০
শিরোনাম:

প্রধানমন্ত্রীর আসার খবর শুনে খাবার নিয়ে বসে ছোট্ট পূর্ণতা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমনের খবর শুনে পূর্ণতা দে সরকার কয়েক প্রকার প্রিয় খাবার নিয়ে প্রধানমন্ত্রীর ছবি হাতে নিয়ে খাবার সামনে নিয়ে অপেক্ষা করছে। কখন প্রধানমন্ত্রী ময়মনসিংহে আসবে সে প্রিয় শেখ হাসিনাকে খাওয়াবে এইজন্য অধির আগ্রহ নিয়ে টিভির সামনে বসে আছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এমন বায়না দেখে শিশুর নানা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. হরি শংকর দাশ একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। আপনাকে দেশের আপামর জনগণ ভালোবাসে কিছু স্বার্থান্বেষী ও সুবিধাবাদী ব্যতীত। আজ আপনার ময়মনসিংহে আগমন উপলক্ষে ছোট্ট সোনামনি ৫ বছর বয়সের শিশুটি আপনার আসার অপেক্ষায় বসে আছে সামনে খাবার নিয়ে। আপনি এত দূর হতে কষ্ট করে আসবেন, আপনার ক্ষুধা লাগবে এই ভেবে সে অধির আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনছে।

আপনি এত প্রিয় একজন ব্যক্তিত্ব যা এই ছোট্ট শিশু বাচ্চাকে দেখে প্রতিয়মান। আপনি হয়তো জানবেন না, দেখবেন না কিন্ত আপনার প্রতি এই ভালোবাসা নিরবে বহমান থাকবে। এই ছোট্ট সোনামনির নাম পূর্ণতা দে সরকার, সে প্রজ্ঞা পারমিতা দাশ এর একমাত্র মেয়ে এবং পারমিতা চক্ষু হাসপাতালের কর্ণধার ডাঃ হরিশংকর দাশের নাতনী।

Loading