৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা বারী’র রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সারদারের রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৭ টা ৫০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদার (৭৭) খাজরা ইউনিয়নের চক দূর্গাপুর গ্রামের মৃত বেলায়েত সরদারের ছেলে। জানা গেছে তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট ও হার্ডের রোগে ভুগছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। বাদ আসর রাউতাড়া দক্ষিণপাড়া জামে মসজিদ চত্বরে গার্ড অফ অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা রুহুল কুদ্দুস। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইন্সপেক্টর তদন্ত মোঃ রফিকুল ইসলাম, এস আই নবাব আলী, সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন।

Loading