৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৬
শিরোনাম:

টঙ্গীতে মদ্যপ অবস্থায় ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার

টংগীতে রাস্তায় মদ্যপ অবস্থায় মাতলামি করার সময় পুলিশ সাব্বির আহমেদ (২৫) নামে এক ছাত্রলীগ নেতাসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে। জানাগেছে, গাজীপুর সিটির টঙ্গীর ৫৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৩ মার্চ) দুপুরে টঙ্গী থানা পুলিশ এই তথ্য জানায়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মদ খেয়ে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধে সাব্বিরকে আটক করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ও বিভিন্ন মামলায় অভিযুক্ত আরো আটজনকে গ্রেপ্তার করা হয়।

Loading