৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
শিরোনাম:

গণমাধ্যম কর্মীদের ওপর হামলা ক্ষমার অযোগ্য: জি এম কাদের 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে গণমাধ্যম কর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

জি এম কাদের বলেন, সংবাদ সংগ্রহকালে নিরাপরাধ সংবাদকর্মীদের ওপর হামলা সভ্য সমাজে মেনে নেয়া যায় না। এমনিতেই দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বিভিন্ন নিবর্তনমূলক আইনের কারণে দেশের গণমাধ্যমে বেড়েছে সেলফ সেন্সরশীপ। এছাড়া বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে দেশের গণমাধ্যম সাধ্যমত চেষ্টা করে তথ্য প্রবাহ সচল রাখছে।

তিনি বলেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ছাড়া গণতন্ত্র সমুন্নত রাখা অসম্ভব। তাই, গণতন্ত্রের স্বার্থেই গণমাধ্যমের বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিশ্চিত করতে হবে গণমাধ্যম কর্মীদের সকল নিরাপত্তা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে গণমাধ্যম কর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় একইভাবে ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

Loading