৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৮
শিরোনাম:

১৫০ মন হাঙ্গর, ২০ পিচ শাপলাপাতা ও ১টি নাংলা মাছ জব্দ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ১৫০ মন হাঙ্গর, ২০ পিচ শাপলাপাতা মাছ ও বিরল প্রজাতির ৪০ কেজি ওজনের ১ টি নাংলা শাপলাপাতা মাছ জব্দ করেছে কোষ্টগার্ড। সোমবার বিকাল ৪ টায় আলীপুর মৎস্য বন্দর সংলগ্ন শুটকি পল্লী থেকে এসব মাছ জব্দ করে। পরে জব্দকৃত মাছ বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহমুদ বলেন, এসব মাছ কেটে শুটকি প্রক্রিয়াজাত করতে চেয়েছিলো ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। তবে কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। নদী ও সাগরে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সংবাদিকদের জানান।

Loading