৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৩
শিরোনাম:

‘মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি, তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে তত্ত্বাবধায়কের ভুত ভুলে যেতে হবে। আজকে মার্কিন রাষ্ট্রদূতকে বলে এসেছি, এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত সভায় ওবায়দুল কাদের বলেন, অবৈধ ব্যক্তির হাতে গড়ে ওঠা অবৈধ দল হচ্ছে বিএনপি। তারা এদেশের গণতন্ত্রকে কবর দিয়েছে। ইতিহাসকে বিকৃত করেছে। এখন সরকার পতনে তাদের আন্দোলন আটকে গেছে চোরাবালিতে।

আন্দোলনে ব্যর্থতার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিত মন্তব‌্য করে কাদের বলেন, তিনি অবৈধ দলের অবৈধ মহাসচিব।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের নামে অপকর্মকারীদের শুধু সাংগঠনিক নয়, প্রশাসনিক ব্যবস্থাও নিতে হবে।ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সদস্য তারানা হালিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শাওন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

Loading